ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লঞ্চ হচ্ছে খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে বেশ কিছু স্মার্টফোন, কোন কোন স্মার্ট ফোন গুলো আসন্ন লঞ্চের তালিকায় রয়েছে দেখে নেওয়া যাক।

জানুয়ারি মাসে ভারতের বাজারে একাধিক নতুন অভিনব প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন লঞ্চ হয়েছে। একই রকমভাবে নতুন বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বেশ কিছু অভিনব মডেলের শক্তিশালী পারফরম্যান্স সম্পন্ন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। নতুন বছরে আপনি যদি একটি ভাল কোম্পানির দুর্দান্ত ফিচার সম্পূর্ণ স্মার্টফোন কিনতে চান তাহলে আসন্ন লঞ্চ হওয়া স্মার্টফোনগুলোর অভিনব বৈশিষ্ট্য গুলো একবার দেখে নিন।
এই সপ্তাহে খুবই লো বাজেটের মধ্যে যে সমস্ত স্মার্ট ফোন লঞ্চ করছে সেগুলো হল Samsung Galaxy A07 এবং OPPO K14x লঞ্চের পাশাপাশি নতুন Galaxy F70 সিরিজের স্মার্টফোন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লঞ্চ হওয়া সমস্ত দুর্দান্ত মডেলের স্মার্টফোনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
১) Samsung Galaxy A07 5G : ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই ফোনটি লঞ্চ হতে চলেছে। Samsung কোম্পানির বহু বছর ধরে তাদের বাজার ধরে রেখেছে তার কারণ গ্রাহকদের চাহিদা মতন প্রত্যাশা পূরণ করে আসছে এই কোম্পানি। Samsung কোম্পানির আসন্ন ফোনটা নিঃসন্দেহে আপনার বাজেটের মধ্যে সমস্ত রকম প্রত্যাশা পূরণ করবে।

বাজার মূল্য: এই ফোনটির বাজার মূল্য রয়েছে ১৫ থেকে ১৮ হাজার টাকার মধ্যে। অর্থাৎ যে সমস্ত ইয়ং জেনারেশন বা নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদের বাজেট খুব কম তাদের জন্য এই ফোনটি একদম ভালো অপশন হতে পারে।
আরোও পড়ুন: ১০,০০১ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে Realme ৫G ফোন, দীর্ঘদিন চার্জ থাকার এই ব্যবস্থা সম্পূর্ণ, ফোনটির অন্যান্য ফিচারগুলো জেনে নিন।
প্রধান বৈশিষ্ট্য:
ক্যামেরা: এই ফোনটিতে 50MP ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। এর সাথে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 8MP ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকাপের জন্য এই ফোনে 6,000mAh ব্যাটারি যুক্ত করা হয়েছে এবং তার সাথে ফার্স্ট চার্জিং সাপোর্ট সিস্টেম সম্পন্ন 25W ফিচার যুক্ত করা হয়েছে।
ডিসপ্লে: এই ফোনে ডিসপ্লে দেওয়া রয়েছে 6.7 ইঞ্চির। এটি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেস রেট সাপোর্ট করে।
প্রসেসর: ফোনটির মধ্যে নতুন মিডিয়াটেক ডায়মনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ফলে যে কোন ধরনের হার্ড গেমিং এবং অন্যান্য কাজ করতে খুবই সুবিধা হবে।
২) OPPO K14x 5G: oppo কোম্পানি বর্তমানে একটি অভিনব কোম্পানির যেটি বাজারে প্রচুর জনপ্রিয়তা রয়েছে। এ কোম্পানির এই আসন্ন ফোনটি গ্রাহকদের কোন কোন প্রত্যাশা পূরণ করবে দেখে নেওয়া যাক।

বাজার মূল্য: এই ফোনটির বাজার মূল্য রয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে। অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা অনেক বাজেট বলে OPPO কোম্পানির ফোন কিনতে পারছিলাম না তোদের জন্য সাশ্রয়ী মূল্যের মধ্যে এই ফোনটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।
প্রধান বৈশিষ্ট্য:
ডিসপ্লে: 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
RAM: 8GB র্যাম ব্যবহার করা হয়েছে।
প্রসেসর: MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: এই ফোনে 7000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফার্স্ট চার্জিং সাপোর্ট সিস্টেম সম্পন্ন 45W ফাস্ট চার্জিং যুক্ত করা হয়েছে।
ক্যামেরা: 50MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনে।
আপনি যদি কম দামের মধ্যে ভালো ফিচার সম্পন্ন একটি উন্নত কোম্পানির ফোন খুঁজে দেখেন তাহলে আপনার জন্য এই ফোনটি বেস্ট অপশন হতে পারে।
৩) Samsung Galaxy F70e :
Samsung কোম্পানি তরফ থেকে আরেকটি ফোন লঞ্চ করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এ কোম্পানিটির নতুনত্ব ফিচারগুলো আশা করা যায় গ্রাহকদের সমস্ত রকম প্রত্যাশা পূরণ করবে। কোম্পানির গ্যালাক্সি এফ সিরিজের অধীনে এই ফোনটি লঞ্চ করা হচ্ছে।
বাজার মূল্য : ফোনটির দাম রয়েছে ১৫৪৯৯ টাকা। এতটা কম বাজেটের মধ্যে এমন দুর্দান্ত ফোন আপনি পেয়ে যেতে পারেন।
ডিসপ্লে: এই ফোনের সুপার এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
প্রসেসর: MediaTek Dimensity 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে।
RAM: এই ফোনের দুটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে। একটি হলো 6 জিবি ও আরেকটি 8 জিবি ভেরিয়েন্টে পাওয়া যাবে।
ক্যামেরা: এই ফোনটিতে 50MP ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
iQOO 15 Ultra (চীন): এই ফোনটি ফোর্থ ফেব্রুয়ারি চীনে লঞ্চ হতে চলেছে। এ কোম্পানিটির সব থেকে শক্তিশালী স্মার্টফোন হিসেবে এটি লঞ্চ করা হচ্ছে।
বাজার মূল্য: এই ফোনের দাম ভারতীয় দাম অনুযায়ী ৮০ থেকে ৯০ হাজার টাকা রয়েছে।
ডিসপ্লে: এই ফোনে 6.85-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। 2K OLED ডিসপ্লে থাকা সম্ভাবনা রয়েছে। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট ক্ষমতা সম্পন্ন।
প্রসেসর: Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে।
ক্যামেরা: এই ফোনে 50MP ট্রিপল ওয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং তার সাথে 50MP ফন্ট ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
ব্যাটারি: 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। এছাড়া এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। খুব কম বাজেটের মধ্যে যারা ফোন কিনতে ইচ্ছুক রয়েছেন এবং তার সাথে একটি ভাল কোম্পানির অভিনব ফিচার গুলো ফোনের মধ্যে বর্তমান থাকবে এমন ফোন কিনতে চাইছেন তাদের জন্য উপরে উল্লেখিত এই ফোনগুলো আপনার পছন্দের তালিকা রাখতে পারেন প্রত্যেকটি কোম্পানির ফোন আপনার বাজেট সীমার মধ্যেই রয়েছে এবং ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে সমস্ত কিছুই আপনার প্রত্যাশা পূরণ করবে বলে মনে করা হয়।




