লঞ্চ হলো 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Samsung Galaxy A07 5G স্মার্টফোন। দাম, ফিচার জেনে নিন!
Samsung কোম্পানির কথা উঠলেই মনে পড়ে যায় সবথেকে ভালো ভালো ফিচার সম্পন্ন ফোনের নির্মাতা সংস্থা হল এই স্যামসাং। বছরের পর বছর ধরে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন নতুনত্বের ছোঁয়া হয়েছে Samsung কোম্পানির ফোনগুলোতে। টেলিকম জগতের অন্যতম বড় কোম্পানি হলো Samsung। সম্প্রতি স্যামসাং কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে আরেকটি নতুন ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটির নাম হল Samsung Galaxy A07 5G।
বাজার মূল্য: Samsung Galaxy A07 5G ফোনটির দাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে কোম্পানি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 4GB RAM+128GB Storage ভেরিয়েন্ট সহ দাম 15,999 টাকা। 6GB RAM+128GB Storage সহ দাম 17,999 টাকা। তবে ফোনটির সঠিক দাম জানার জন্য আগামী সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

চাহিদা ও জনপ্রিয়তা: Samsung কোম্পানি টেলিকম জগতের অন্যতম একটি বড় কোম্পানি এবং এই কোম্পানি বহু বছর ধরে তাদের জনপ্রিয়তা একইভাবে ধরে রেখেছে। প্রযুক্তির সাথে এবং সময়ের সাথে সামঞ্জস্য রেখে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে আসছে স্যামসাং কোম্পানি। Samsung কোম্পানির তরফে নতুন লঞ্চ এই ফোনটি আশা করা হচ্ছে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে।
আরোও পড়ুন : লঞ্চ হলো realme P4 Power স্মার্টফোন। দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা জেনে নিন।
প্রধান ফিচার গুলো সহজ ভাষায় :
ডিসপ্লে: Samsung Galaxy A07 5G ফোনে ব্যবহার করা হয়েছে 1600 x720 পিক্সেল যুক্ত রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির এইচডি+ডিসপ্লে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেটি। যেটি 120Hz রিফ্রেশ রেট এবং 800nits ব্রাইটনেস সাপোর্ট করে থাকে। স্ক্রিনের সুরক্ষার জন্য এই ফোনে 2-স্টেপ টেম্পার্ড গ্লাস লেয়ার যোগ করা হয়েছে। এর ফলে হাত থেকে পড়ে গেলেও ফোনটি স্ক্র্যাচ করবে না।
প্রসেসর: এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A07 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP ডেপ্থ সেন্সর যুক্ত করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ব্যাটারি: Samsung Galaxy A07 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া দ্রুত চার্জ হওয়ার জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
নিরাপত্তা: Samsung Galaxy A07 5G ফোনটিতে গ্লোবাল মডেলে IP54 রেটিং দেওয়া হয়েছে। ফলে ফোনটি জলের থেকে সুরক্ষিত থাকবে।
Samsung Galaxy A07 5G স্পেসিফিকেশন টেবিল:
| ডিসপ্লে | ৬.৭-ইঞ্চি PLS LCD, HD+রেজোলিউশন, ৯০/১২০Hz রিফ্রেশ রেট |
| প্রসেসর | MediaTek Dimensity 6300 (৬nm) |
| RAM | ৪GB / ৬GB / ৮GB |
| স্টোরেজ | ৬৪GB / ১২৮GB |
| রিয়ার ক্যামেরা | ৫০MP প্রধান+২MP ডেপথ সেন্সর, ফ্রন্ট ক্যামেরা ৮MP |
| ব্যাটারি | ৬,০০০ mAh |
| চার্জিং | ২৫W ফাস্ট চার্জিং |
উপসংহার: আপনি যদি একটি ভাল কোম্পানির ভালো মানের ফোন কিনতে ইচ্ছুক থাকেন যেখানে সমস্ত ফিচারগুলো আধুনিক অভিনব হবে। Samsung কোম্পানির জনপ্রিয়তা অনুযায়ী স্যামসাং কোম্পানির আপকামিং এই ফোনটি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে করা হচ্ছে।




