Mobile Reviews

লঞ্চ হলো realme P4 Power স্মার্টফোন। দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা জেনে নিন।

রিয়েলমি কোম্পানি ভারতের বাজারে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন এই স্মার্টফোনের নাম realme P4 Power স্মার্টফোন। বর্তমানে প্রত্যেকটি মোবাইল কোম্পানি বড় ব্যাটারির ফোন লঞ্চ করছে তার কারণ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বড় ব্যাটারি সহ স্মার্টফোন বাজারে স্থান দখল করেছে। Realme কোম্পানির এই ফোনটি ঠিক তেমনটাই বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম, ফিচার বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হল।

বাজার মূল্য:
ভারতের বাজারে realme P4 Power 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ভেরিয়েন্ট অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে।
8GB RAM + 128GB Storage সহ দাম 25,999 টাকা। 8GB RAM + 256GB Storage সহ দাম 27,999 টাকা 12GB RAM + 256GB Storage সহ দাম 30,999 টাকা। তবে কোম্পানি তরফ থেকে এই ফোনটির দাম ২০০০ টাকা ব্যাংক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

চাহিদা ও জনপ্রিয়তা: বর্তমানে বড় ব্যাটারির ফোনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর অন্যান্য কোম্পানির মতন realme কোম্পানি বড় ব্যাটারি সহ ফোন লঞ্চ করেছে যেটি গ্রাহকদের পছন্দ হবে। Realme কোম্পানির প্রত্যেকটি মডেল খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং আশা করা হচ্ছে এই নতুন লঞ্চার মডেলটি গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।

প্রধান ফিচার সহজ ভাষায় :

ডিসপ্লে: realme P4 Power 5G ফোনে ⁠6.78-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে, যেটি 4D curve+ স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট সিস্টেম ক্ষমতা সম্পন্ন।

নিরাপত্তা: স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষা প্রদান করার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং যুক্ত করা হয়েছে।

কালার: ৫ ফেব্রুয়ারি থেকে TransSilver, TransBlue এবং TransBlue কালার অপশনে এই ফোনটি পাওয়া যাবে।

আরোও পড়ুন: বাম্পার ডিসকাউন্ট! মাত্র ২০,০০০ টাকায় বিক্রি হচ্ছে Redmi Note 15 5G স্মার্ট ফোন। কতদিন পর্যন্ত অফার চলছে?

ব্যাটারি: realme P4 Power ফোনে যে ব্যাটারি দেওয়া হচ্ছে সেটি 4 বছরের ব্যাটারি হেল্থ সম্পন্ন। এই ব্যাটারি TÜV Rheinland এর পক্ষ থেকে 5-স্টার সার্টিফিকেশন পেয়েছে। এই ফোনটিতে 10,001mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে। কোম্পানি সূত্র অনুযায়ী জানা যাচ্ছ, ফোনটির ব্যাটারি 20% থেকে 100% চার্জ করতে 80 মিনিট সময় লাগে। এছাড়াও এই ফোনটি 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট ক্ষমতা সম্পন্ন। ফলে এই ফোনটি পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও ব্যাবহার করা যেতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য realme P4 Power 5G ফোনে ⁠ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ ব্যবহার করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি IMX882 OIS সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

প্রসেসর ও অপারেটিং সিস্টেম:
realme P4 Power 5G ফোনটি Android 16 বেসড Realme UI 7.0 অপারেটিং সিস্টেম দ্বারা কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Ultra অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

স্পেসিফিকেশন টেবিল:

ডিসপ্লে6.77-ইঞ্চি (17.2 cm) FHD+ 144Hz AMOLED ডিসপ্লে।
প্রসেসরMediaTek Dimensity 7400 Ultra (6nm)
RAM6GB / 8GB / 12GB (LPDDR4X)
স্টোরেজ128GB / 256GB (UFS 3.1)
রিয়ার ক্যামেরা50MP প্রধান (OIS) + 8MP আল্ট্রা-ওয়াইড, ফ্রন্ট ক্যামেরা 16MP সেলফি ক্যামেরা।
ব্যাটারি7000mAh ব্যাটারি।
চার্জিং80W Ultra Charge
নেটওয়ার্ক5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.3
নিরাপত্তাইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

উপসংহার: যে সমস্ত ব্যক্তি বড় ব্যাটারির ফোন করছেন এবং একবার চার্জ করলে সারাদিন ব্যবহার করলেও চার্জ শেষ হওয়ার সম্ভাবনা নেই এমন ধরনের বড় ব্যাটারি ও চারজিং ফেসিলিটি সহ ফোন খুলছেন তাদের জন্য দুর্দান্ত অপশন হতে পারে realme P4 Power 5G স্মার্টফোনটি। ৫ই ফেব্রুয়ারি থেকে তিনটি কালার অপশনে পাওয়া যাবে এই ফোনটি এবং কোম্পানির তরফে ব্যাংক ডিসকাউন্ট দেওয়া হবে ২০০০ টাকা। ফোনটির ফিচারগুলো যদি আপনার প্রত্যাশা পূরণ করতে পারে, অবশ্যই এই ফোনটি আপনার পছন্দের তালিকা রাখতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button