Mobile Reviews

১০,০০১ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে Realme ৫G ফোন, দীর্ঘদিন চার্জ থাকার এই ব্যবস্থা সম্পূর্ণ, ফোনটির অন্যান্য ফিচারগুলো জেনে নিন।

Realme কোম্পানি বর্তমানে একটি অন্যতম উল্লেখযোগ্য কোম্পানি হিসাবে বিবেচিত হচ্ছে। এই কোম্পানির প্রত্যেকটি লঞ্চ হওয়া ফোন গ্রাহকদের প্রত্যাশা পূরণ করেছে। তবে এইবার উন্নত ব্যাটারি ক্যাপাসিটি সম্পন্ন নতুন একটি ফোন লঞ্চ হতে চলেছে, যে ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত চার্জ ধরে রাখার ক্ষমতা সম্পন্ন। আপনি যদি প্রত্যেকদিন চার্জ দেওয়ার ঝামেলা থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য দুর্দান্ত অপশন হতে পারে, রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি এই ফোন। 

বাজার মূল্য : এই ফোন তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রয়েছে ২৫,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩০,৯৯৯ টাকা। Realme কোম্পানি এই ফোনটি কিনলে ব্যাংক অফার হিসেবে ২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিতে চলেছে। ফোনটি কিনতে পারবেন ৫ই ফেব্রুয়ারি থেকে। অনলাইনে এই ফোনটি আপনারা কিনতে পারবেন ই-কমার্স প্ল্যাটফর্ম flipkart ও realme এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়া বিভিন্ন স্টোরে এই ফোনটি উপলব্ধ থাকবে। 

Realme ৫G

চাহিদা ও জনপ্রিয়তা : বর্তমানে প্রত্যেকটি গ্রাহক বড় ব্যাটারি ফোনের প্রতি আকৃষ্ট হচ্ছেন, আর তার জন্য বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো নতুন লঞ্চ হওয়া ফোন গুলোতে বড় ধরনের ব্যাটারি ব্যবহার করছে। Realme কোম্পানিও ঠিক তেমন গ্রাহকদের প্রত্যাশা পূরণ করার জন্য বড় ব্যাটারির ফোনের ব্যবহার করেছেন এই নতুন ফোনে। শুধু তাই নয় একবার চার্জ দিলে প্রায় ৩৯ দিন চার্জ ধরে রাখার ক্যাপাসিটি সম্পন্ন এই ফোনটি আশা করা যায় বাজারে খুবই জনপ্রিয়তা লাভ করবে। প্রত্যেকদিন চার্জ দেওয়ার ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য এই ফোনটি দুর্দান্ত হতে পারে আপনার জন্য।

আরোও পড়ুন: লঞ্চ হলো 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Samsung Galaxy A07 5G স্মার্টফোন। দাম, ফিচার জেনে নিন!

প্রধান ফিচার সহজ ভাষায় : 

ডিসপ্লে : অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট সিস্টেম সম্পূর্ণ এই ফোনটিতে ডিসপ্লে দেওয়া রয়েছে ৬.৮ ইঞ্চির। যেটি 1.5K রেজোলিউশনের 4D Curve+HyperGlow প্রকৃতির, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। 

এই ডিভাইসটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্স প্রকৃতির তৈরি করা হয়েছে, যার জন্য জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে এই ফোনটি। 

কালার : তিনটি কালার অপশনে এই ফোনটি পাওয়া যাচ্ছে। কালার গুলো হল TransSilver, TransOrange, TransBlue । 

প্রসেসর : মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এর ফলে যে কোন কাজ খুব দ্রুত গঠিত হবে। বিশেষ করে যে সমস্ত ব্যক্তি গেম খেলতে খুব ভালোবাসেন তাদের জন্য এই ফোনটি খুবই ভালো অপশন। এছাড়া ডুয়েল সিমের ব্যবহার করা যাবে। 

ব্যাটারি : এই ফোনটির সব থেকে মূল আকর্ষণ হল এই ফোনের ব্যাটারি। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১০.০০১ এমএএইচের সিলিকন কার্বন টাইটান ব্যাটারি। এর ফলে এই ব্যাটারিতে যদি ১০০ শতাংশ একবার চার্জ দেওয়া হয় তাহলে 39 দিন পর্যন্ত চার্জ দিতে হবে না আর। এছাড়া ফার্স্ট চার্জ এর জন্য ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে ৮০ ওয়াটের ওয়্যারড এবং ২৭ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট সিস্টেম। 

ক্যামেরা : এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর দেওয়া রয়েছে। 

Realme P4 Power 5G স্পেসিফিকেশন টেবিল: 

ডিসপ্লে৬.৮-ইঞ্চি, ১.৫K ৪D কার্ভ+ হাইপারগ্লো (OLED), ১৪৪Hz রিফ্রেশ রেট, ৬,৫০০ নিটস পিক ব্রাইটনেস সহ
প্রসেসরMediaTek Dimensity 7400 Ultra
ব্যাটারি১০,০০১ mAh (সিলিকন-কার্বন টাইটান ব্যাটারি)।
চার্জিং৮০W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ২৭W রিভার্স চার্জিং।
RAM১২GB পর্যন্ত।
স্টোরেজ২৫৬GB
ক্যামেরাপিছনের ক্যামেরা ৫০ MP প্রধান সেন্সর + ৮ MP + সামনের ক্যামেরা ১৬ MP
ওএস(OS) অ্যান্ড্রয়েড ১৫
ওজন ও পুরুত্ব২১৯ গ্রাম, ৯.০৮ মিমি।
বিশেষ ফিচার৭০০০mm² এয়ারফ্লো ভিসি কুলিং সিস্টেম, IP65+IP66 রেটিং

উপসংহার : আপনি যদি একটি ভালো মানের ফোন খুজে থাকেন এবং তার সব থেকে বড় বৈশিষ্ট্য অর্থাৎ ব্যাটারি আপনি যদি উন্নত শক্তিশালী খুঁজে থাকেন তাহলে আপনার জন্য রিয়েলমি কোম্পানির এই ফোনটি উপযুক্ত হতে পারে। ফার্স্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন এবং দীর্ঘদিন চার্জ থাকার এই ব্যাপক সুবিধা সম্পন্ন এই ফোনটি আপনি কিনতে পারবেন ৫ই ফেব্রুয়ারি থেকে। শুধুমাত্র ব্যাটারি নয় এর পাশাপাশি ডিসপ্লে ও ক্যামেরা, স্টোরেজ উন্নত প্রসেসর সবমিলিয়ে Realme P4 Power 5G এই ফোনটি ইয়ং জেনারেশনকে অনেকটাই মুগ্ধ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button