Mobile Reviews

2026 লঞ্চ হলো অভিনব ফিচার সম্পন্ন Vivo X200T স্মার্টফোন। দাম ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জানুন!

ভিভো কোম্পানি বেশ কয়েক বছর ধরে নতুনত্ব ও আপডেটেড ভার্সন ফলো করে গ্রাহকদের চাহিদা অনুযায়ী এন্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করে আসছে। সম্প্রতি ভারতে ভিভো কোম্পানির 12GB RAM, 50MP Selfie ক্যামেরা এবং 6200mAh ব্যাটারি সহ Vivo X200T স্মার্টফোন লঞ্চ করেছে। আপনি যদি এখনো এই ফোনটির সম্পর্কে আপডেট না পেয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি পড়ে নিয়ে জেনে নিন এই নতুন লঞ্চ হওয়া ফোনটির অভিনব বৈশিষ্ট্য গুলো সম্পর্কে।

বাজার মূল্য: ভারতে Vivo X200T স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 59,999 টাকা রাখা হয়েছে এবং 12GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 69,999 টাকা রাখা হয়েছে।

ডিসকাউন্ট অফার: নতুন বছর শুরু হওয়ার পর থেকে বিভিন্ন মোবাইল কোম্পানি তরফ থেকে ডিসকাউন্ট অফার চালু করা হয়েছে। ঠিক তেমনি ভিভো কোম্পানি তরফ থেকেই নতুন লঞ্চ হওয়া ফোনটির জন্য কিছু টাকা ডিসকাউন্ট রাখা হয়েছে। এই অফার শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। Vivo X200T স্মার্টফোনটিতে ৫০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এই অফার Kotak, HDFC এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে উপভোগ করতে পারবেন গ্রাহকরা। আপনি যদি এই ডিসকাউন্ট অফারের মধ্যে ফোনটি ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই সেই সুযোগ হাতছাড়া না করে নির্দিষ্ট সময়ের মধ্যে ফোনটি ক্রয় করবেন তবে তার আগে এই ফোনের অভিনব বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে নিন।

Vivo X200T

বাজার চাহিদা ও জনপ্রিয়তা: বর্তমানে ভিভো কোম্পানির চাহিদা রয়েছে অনেকটাই উপরে তার কারণ অত্যাধুনিক মোবাইল নির্মাণকারী কোম্পানিগুলোর সাথে তালে তাল মিলিয়ে একই সাথে ভিভো কোম্পানি বর্তমান গ্রাহকের চাহিদা মাথায় রেখে নতুনত্ব বৈশিষ্ট্য সম্পন্ন অভিনব ফিচার সম্পন্ন এন্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করছেন আর সম্প্রতি লঞ্চ হওয়া ফোনটি তেমন বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয় তৈরি। আপনি যদি একটি ভাল কোম্পানি অ্যান্ড্রয়েড স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে ভিভো কোম্পানির এই ফোনটি আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

ফিচারগুলো সহজ ভাষায় :

ডিসপ্লে: Vivo X200T স্মার্টফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট ক্ষমতা সম্পন্ন 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট ডিসপ্লে OLED প্যানেল দিয়ে তৈরি। স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করার ক্ষমতা সম্পন্ন। এর পাশাপাশি এই স্মার্টফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে।

কালার অপশন: Stellar Black ও Seaside Lilac এই দুটো কালার অপশনে এই ফোনটি পাওয়া যাবে।

প্রসেসর: Vivo X200T 5G স্মার্টফোনটি 3nm আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এই ফোনে 2.4GHz থেকে 3.73GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9400+ অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা: উন্নত ফটোগ্রাফির জন্য Vivo X200T স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে Vivo এর ইন-হাউস VCS 2.0 কালার সিস্টেম সহ 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো Sony IMX882 সেন্সর দেওয়া রয়েছে। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X200T স্মার্টফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকাপের জন্য এই ফোনটিতে 6,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জিং এর জন্য 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে।

Vivo X200T স্মার্টফোনে স্পিসিফিকেশন টেবিল:

ডিসপ্লে6.67-ইঞ্চি FHD+ AMOLED, 120Hz রিফ্রেশ রেট, 5000 nits পিক ব্রাইটনেস
প্রসেসরMediaTek Dimensity 9400+ (3nm)
RAM12GB LPDDR5X Ultra
স্টোরেজ256GB / 512GB UFS 4.1
ক্যামেরাপিছনের ক্যামেরা 50MP প্রধান (OIS, Sony LYT-702) + 50MP ওয়াইড-অ্যাঙ্গেল (JN1) + 50MP পেরিস্কোপ টেলিফটো (Sony LYT-600) এছাড়া সেলফি ক্যামেরা 32MP
ব্যাটারি6200 mah
চার্জিং90W ওয়্যার্ড, 40W ওয়্যারলেস
নিরাপত্তাIP68/IP69 ধুলো ও জল নিরোধক, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট
কালারStellar Black, Seaside Lilac

উপসংহার: Vivo X200T 5G স্মার্টফোনটি Vivo X200 সিরিজের চতুর্থ মডেল হিসেবে লঞ্চ হয়েছে। এর আগে এই কোম্পানি ভারতে Vivo X200, X200 FE এবং Vivo X200 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। Vivo X200T স্মার্টফোনটি বর্তমানে লঞ্চ হওয়া Motorola Signature ও OnePlus 15R স্মার্টফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সম্ভবনা রয়েছে। আপনি যদি উন্নত ক্যামেরা ফিচার, উন্নত ফার্স্ট চার্জিং ব্যবস্থা সেই সাথে ডিসপ্লে, উন্নত আধুনিক প্রসেসর সহ এই ফোনটি ফেব্রুয়ারি মাসের ডিসকাউন্ট অফারের ক্রয় করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ই-কমার্স প্ল্যাটফর্ম গুলিতে ফলো রাখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button