Mobile Reviews

Himalayan 450 বনাম V-Strom 800DE? অ্যাডভেঞ্চারাস বাইক হিসেবে আপনি কোনটি কিনবেন? 

বর্তমান সময়ে বাইক কেনার সময় যে সমস্ত গ্রাহকদের দেখা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই রয়েছে অ্যাডভেঞ্চারাস বাইক কেনার প্রতি আকৃষ্ট। আর বর্তমান সময়ে অ্যাডভেঞ্চারাস বাইক বলতে প্রথমেই যে দুটি নাম মনে পড়ে যায় সেগুলি হল Suzuki V-Strom 800DE এবং Royal Enfield Himalayan 450। সম্প্রতি এই দুটো বাইকের মধ্যে এডভেঞ্চারের দিক থেকে কোনটি বেশি আকর্ষণীয় হবে এবং বেশি ভালো পারফরম্যান্স দেবে সেটা নিয়ে আলোচনা ও জল্পনা চলছে জোর কদমে। আজকের প্রতিবেদন আপনাদেরকে এই দুটি বাইকের সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরতে সাহায্য করবে যার মাধ্যমে আপনি নিজেই কোনটি আপনার জন্য সেরা অপশন হতে পারে নির্বাচন করতে পারবেন।

বাজার মূল্য: Royal Enfield Himalayan 450 বর্তমান বাজার মূল্য বা এক্স শোরুম দাম রয়েছে প্রায় ৩.০৬ লক্ষ থেকে শুরু। অন্য দিকে, Suzuki V-Strom 800DE-এর এক্স-শোরুম দাম রয়েছে প্রায় ১১.০১ লক্ষ থেকে। তাহলে বোঝাই যাচ্ছে, V-Strom বাইকটি রয়েল এনফিল্ড হিমালয়ান ৪৫০ এর থেকে প্রায় তিনগুণ বেশি দাম রয়েছে। তবে এতটা দামের পার্থক্য হওয়ার কারণ ইঞ্জিন নয়, ইঞ্জিনের দিক থেকে দুটি বাইক মোটামুটি একই পারফরম্যান্স দেবে। মূল পার্থক্য রয়েছে আন্তর্জাতিক ব্যান্ড পজিশন উন্নত প্রযুক্তি এবং প্রিমিয়াম নির্মাণ দিকগুলোর উপর ভিত্তি করে দাম ৩ গুণ বেশি রাখা হয়েছে। 

চাহিদা ও জনপ্রিয়তা: বর্তমান ইয়ং জেনারেশন বা যারা দীর্ঘ পথ বাইকে করে রাইড করতে ভালোবাসেন তাদের  অ্যাডভেঞ্চারাস বাইকের খুবই চাহিদা রয়েছে। আর এই চাহিদাকে মাথায় রেখে বিভিন্ন কোম্পানি এডভেঞ্চারাস বাইক বাজারে লঞ্চ করছে। তবে ইঞ্জিন পারফরম্যান্স মাইলেজ এবং আরামদায়ক রাইডিং এর দিক থেকে বর্তমান সময়ে যে দুটি বাইক নিয়ে প্রচুর জল্পনা রয়েছে তার মধ্যেই রয়েছে আজকের প্রতিবেদনে উল্লেখ করা দুটি বাইক। আপনি এ দুটি বাইকের মধ্যে যে কোন একটি আপনার এডভেঞ্চারাস এর জন্য কিনতে পারেন যেটি আপনাকে আপনার সমস্ত চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে। 

আরোও পড়ুন : আপনার বাইকের মাইলেজ বাড়িয়ে তুলবেন কিভাবে? জেনে নিন সহজ কিছু কৌশল।

প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়: 

ডিজাইন: Suzuki V-Strom 800DE বাইক একটি পূর্ণাঙ্গ অ্যাডভেঞ্চারাস বাইক। এর আকৃতি, উঁচু স্ট্যান্স এবং প্রিমিয়াম ফিনিশ এই বাইকটিকে আন্তর্জাতিক মানের তৈরি করেছে। দীর্ঘ Windscreen, বড় Fuel Tank এবং অ্যাডজাস্টেবল সাসপেনশন এই বাইকটিকে দীর্ঘ পথ যাত্রার জন্য আদর্শ করে তুলেছে। 

অন্যদিকে, Royal Enfield Himalayan 450 বাইকটির কারুকার্য বা নকশা পুরো ঐতিহ্যবাহী রাখা হয়েছে। অফরোডে ব্যবহারের জন্য উপযোগী, চাকচিক্য বিহীন ক্লাসিক বাইক হিসেবে এই বাইকটি দুর্ধর্ষ। 

ইঞ্জিন ও পারফরম্যান্স: V-Strom 800DE-তে ব্যবহার করা হয়েছে ৭৭৬ সিসি Parallel-Twin ইঞ্জিন। এটি  প্রায় ৮৪.৩ PS শক্তি এবং ৭৮ Nm টর্ক উৎপন্ন করার ক্ষমতা সম্পন্ন।  উচ্চ গতির ট্যুরিংয়ের জন্য এই ইঞ্জিন একদম পারফেক্ট। ১০০–১২০ কিমি/ঘণ্টা গতিতে হাইওয়েতে কম কম্পন উৎপন্ন করে, ফলে মসৃণ পারফরম্যান্স উপভোগ করা যায়। 

অন্য দিকে, Himalayan 450-এ ব্যবহার করা হয়েছে ৪৫২ সিসি Single-Cylinder, Liquid-Cooled ইঞ্জিন। এটি যা ৪০.০২ PS শক্তি এবং ৪০ Nm টর্ক উৎপন্ন করে। অফ রোডের জন্য এই ইঞ্জিন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে থাকে। 

ওজন ও হ্যান্ডলিং: 

V-Strom 800DE ওজন একটু বেশি রয়েছে। এটি একটুখানি ভারি তাই নিয়ন্ত্রণ করা একটু টাফ তবে ওজন বেশি বলে দীর্ঘ হাইওয়েতে যাত্রা পথে স্থিরতা আনতে পারে। এছাড়া উচ্চ গতিতে ও এই বাইকটির ট্রাকে দৃঢ়ভাবে থাকতে পারে।

অন্যদিকে, Himalayan 450 তুলনামূলক অনেক থেকে হালকা হওয়ায় নিয়ন্ত্রণ করা অনেক সহজ। সংকীর্ণ জায়গায় এবং অফ রোডে খুব সহজেই হ্যান্ডেলিং করা যায়। 

প্রযুক্তি ও ফিচার্স: 

নতুন ধরনের প্রযুক্তি ও নতুন ধরনের ফিচারস সম্পন্ন বাইক হল Suzuki V-Strom 800DE।পিও এতে ব্যবহার করা হয়েছে Traction Control, একাধিক Riding Mode, Dual-Channel ABS এবং অ্যাডজাস্টেবল সাসপেনশন। 

অন্যদিকে, Himalayan 450 উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলেও একটু কম ফিচারস দেওয়া রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে উন্নত অফ-রোড এরগোনমিক্স, লিকুইড-কুলড ইঞ্জিন এবং উচ্চ ভেরিয়েন্টে TFT Display। তবে স্থায়িত্ব বা দৃঢ়তার উপর কোন উন্নত ফিচর এই বাইকে ব্যবহার করা হয়নি।

Himalayan 450 বনাম V-Strom 800DE স্পিসিফিকেশন টেবিল:

Himalayan 450V-Strom 800DE
ইঞ্জিন টাইপ452cc776cc
শক্তি39.5-40 PS @ 8000 rpm84.3 PS @ 8500 rpm
টর্ক40 Nm @ 5500 rpm78 Nm @ 6800 rpm
গিয়ারবক্স6-Speed6-Speed
ফুয়েল ট্যাঙ্ক13-17 লিটার20 লিটার
ওজন196 kg230 kg

উপসংহার: V-Strom 800DE এই বাইকটির প্রধান বৈশিষ্ট্য হল ৭৭৬ সিসি Parallel-Twin Engine, উন্নত Riding Mode ও Traction Control এবং উন্নত সাসপেনশন যেটি দীর্ঘ হাইওয়ে ট্যুরিংয়ের জন্য তৈরি করা হয়েছে। অন্য দিকে, Himalayan 450 হালকা ওজনের হওয়ার নিয়ন্ত্রণে সুবিধা, ৪৫২ সিসি Liquid-Cooled Engine নিয়ে অফ-রোড রাইডিংয়ে উপযোগী বাইক। আপনার যদি কোন বাজেটের মধ্যে অ্যাডভেঞ্চারাস বাইক প্রয়োজন হয় তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Himalayan 450। অন্যদিকে আপনি যদি আন্তর্জাতিক মানের টুরিং পরীক্ষাতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত হতে পারে V-Strom 800DE।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button