Mobile Reviews

লঞ্চ হয়ে গেল OPPO কোম্পানির নতুন দুটি স্মার্টফোন, 7000mAh ব্যাটারি সহ আর অন্যান্য বৈশিষ্ট্য গুলো কি কি রয়েছে? 

OPPO কোম্পানির ফোন বরাবরই ভাল চাহিদা রয়েছে বাজারে। বর্তমানে অপো কোম্পানির পক্ষ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। যেগুলির ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা রয়েছে দুর্দান্ত। Oppo কোম্পানির যে দুটি ফোন লঞ্চ হয়েছে সেগুলি হল OPPO A6i+ এবং OPPO A6v। আপনি যদি শীঘ্রই কোন ফোন কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার পছন্দের তালিকায় Oppo কোম্পানির এই দুটো ফোন অবশ্যই রাখতে পারেন তার জন্য অবশ্যই আপনি আগে দেখে নিন এই ফোন দুটির ফিচার দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে। 

বাজার মূল্য : চীনে OPPO A6i+ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনটির 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট দাম রয়েছে 1499 ইউয়ান অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 19,699 টাকা। 12GB RAM ভেরিয়েন্টে 256GB এবং 512GB স্টোরেজ দাম রয়েছে 1599 ইউয়ান, ভারতীয় টাকা প্রায় 21 হাজার টাকা। অন্যদিকে ৫১২ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 1799 ইউয়ান প্রায় 23 হাজার টাকা। 

অন্যদিকে, OPPO A6v ফোনটি 8GB RAM + 256GB Storage সহ দাম রাখা হয়েছে 1199 ইউয়ান। ভারতীয় দা অনুযায়ী প্রায় ১৫৭৯৯ টাকা। যদি এখনো পর্যন্তই ফোন দুটি ভারতে লঞ্চ হবে কিনা জানা যায়নি। 

আরোও পড়ুন : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লঞ্চ হচ্ছে খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে বেশ কিছু স্মার্টফোন, কোন কোন স্মার্ট ফোন গুলো আসন্ন লঞ্চের তালিকায় রয়েছে দেখে নেওয়া যাক।

চাহিদা ও জনপ্রিয়তা : oppo কোম্পানির চাহিদা বরাবরই ছিল এবং বর্তমানে নতুন অভিনব ফিচার যুক্ত করায় ফোনগুলি আরো উন্নত মানের হয়েছে। ভারতের বাজারে ইতিমধ্যে কোম্পানি এই সিরিজের অধীনে A6x 4G, A6 5G, A6x 5G এবং A6 Pro 5G নামের চারটি স্মার্টফোন লঞ্চ করেছে। অন্যদিকে চিনে এই সিরিজের মোট ১১ টি ফোন পেশ করা হয়েছে। তার মধ্যেই সব থেকে ভালো দুটো ফোন নিয়ে আজকের আলোচনার বিষয়। ক্যামেরা ক্যাপাসিটি ব্যাটারি ব্যাকআপ ডিজাইন কালার সব দিক থেকেই আধুনিক প্রজন্মকে আকর্ষিত করবে অপো কোম্পানির এই ফোনগুলো। 

প্রধান বৈশিষ্ট্য সহজ ভাষায় :

ডিসপ্লে : চীনে লঞ্চ হওয়া OPPO A6v ও OPPO A6i+ এই ফোনদুটিতে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট ক্ষমতা সম্পন্ন 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে LCD প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করার ক্ষমতা রাখে। 

প্রসেসর : OPPO A6v এবং A6i+ 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি করা হয়েছে এই অক্টাকোর প্রসেসর। যেটি 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই দুটি ফোনেই ARM Mali-G57 MC2 GPU ফিচার যুক্ত করা হয়েছে। 

ক্যামেরা : ফটোগ্রাফির জন্য উভয় ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ ব্যবহার করা হয়েছে। LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP মোনোক্রোম লেন্স ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য OPPO A6i ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা এবং OPPO A6v ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে। অর্থাৎ ফোনটিতে ক্যামেরা ক্যাপাসিটি খুব ভালো রয়েছে। 

ব্যাটারি : পাওয়ার ব্যাক‌আপের জন্য OPPO A6v এবং OPPO A6i+ উভয় ফোনে 5G ফোনে বড় ব্যবহার করা হয়েছে। OPPO A6i+ ফোনে 7000mAh Battery ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, OPPO A6v ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই দুটি ফোনের চার্জিং স্পিড 45W SuperVOOC Flash Charge দেওয়া রয়েছে। 

নিরাপত্তা : জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য OPPO A6i+ ফোনে IP66 + IP68 + IP69 রেটিং যুক্ত করা হয়েছে। অন্যদিকে OPPO A6v ফোনে IP64 রেটিং রয়েছে, এর ফলের জলের থেকেই ফোনটি সুরক্ষিত থাকবে। 

RAM : দুটি ফোনেই 16 জিবি ভার্চুয়াল রাম ব্যবহার করা হয়েছে। 

OPPO A6i+ এবং OPPO A6v স্পিসিফিকেশন টেবিল: 

স্পেসিফিকেশন তুলনা: OPPO A6i+ বনাম OPPO A6v

OPPO A6i+ 5G

ডিসপ্লেOPPO A6v 5G 6.75-ইঞ্চি HD+ LCD, 720×1570 পিক্সেলOPPO A6v ডিসপ্লে 6 75-ইঞ্চি HD+ LCD 720×1570 পিক্সেল
রিফ্রেশ রেটOPPO A6i+ 120HzOPPO A6v 120Hz
প্রসেসরOPPO A6i+ ফোনে MediaTek Dimensity 6300OPPO A6v ফোনে MediaTek Dimensity 6300
ক্যামেরাOPPO A6i+ রিয়ার ক্যামেরা, 50MP প্রধান + 2MP মনোক্রোম, 8MP ফ্রন্ট ক্যামেরাOPPO A6v রিয়ার ক্যামেরা 50MP প্রধান + 2MP মনোক্রোম, ফ্রন্ট ক্যামেরা 5MP
RAM8GB/12GB পর্যন্ত8GB/12GB পর্যন্ত
স্টোরেজOPPO A6i+  256GB/512GBOPPO A6v 256GB
ব্যাটারি ক্ষমতাOPPO A6i+ 7,000mAhOPPO A6v 6,500mAh
ফাস্ট চার্জিংOPPO A6i+ 45W SuperVOOCOPPO A6v 45W SuperVOOC
অপারেটিং সিস্টেমAndroid 15 ভিত্তিক ColorOS 15Android 15 ভিত্তিক ColorOS 15
ওজনOPPO A6i+ প্রায় 216 গ্রামOPPO A6v প্রায় 212 গ্রাম
IP রেটিংOPPO A6i+ IP69OPPO A6v IP64

উপসংহার : অপ কোম্পানির তরফে লঞ্চ হবার দুটি ফোনই ব্যাটারি ব্যাকআপ, স্টোরেজ, অপারেটিং সিস্টেম থেকে শুরু করে নিরাপত্তা জনিত ব্যবস্থা এবং ক্যামেরা সবদিক থেকে উন্নত রয়েছে। যদি দুটি ফোনের তুলনামূলক পার্থক্য করা হয় তাহলে OPPO A6i+ 5G-তে একটি বড় 7,000mAh ব্যাটারি এবং একটি 8MP সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে, অন্যদিকে, OPPO A6v 5G-তে একটি 6,500mAh ব্যাটারি এবং 5MP সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে। এছাড়া, A6i+ মডেলটি উচ্চতর RAM এবং স্টোরেজ ভেরিয়েন্ট,উন্নত IP69 জলরোধী রেটিং এ সমস্ত ফিচারগুলো উপভোগ করা যাবে। এদিক থেকে এই ফোনটি বিভিন্ন গ্রাহকদের বেশি দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। যদি এখনো পর্যন্ত ভারতে এই দুটি ফোন লঞ্চ করা হবে বলে কোন আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। যদি পরে এই দুটি ফোন ভারতের বাজারে লঞ্চ করা হয় তাহলে অনেক গ্রাহকদের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button