Mobile Reviews

বাম্পার ডিসকাউন্ট! মাত্র ২০,০০০ টাকায় বিক্রি হচ্ছে Redmi Note 15 5G স্মার্ট ফোন। কতদিন পর্যন্ত অফার চলছে?

নতুন বছর শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন স্মার্টফোনের ওপর ডিসকাউন্ট অফার চলছে। এমনই ডিসকাউন্ট আপনি পেতে পারেন রেডমি কোম্পানির নতুন লঞ্চ হওয়া ফোনের ক্ষেত্রে। ৬ই জানুয়ারি রেডমি মোবাইল কোম্পানি তাদের সিরিজের Redmi Note 15 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। লঞ্চ হওয়ার সময় এই ফোনটির দাম রাখা হয়েছিল 22,999 টাকা। তবে বর্তমানে ডিসকাউন্ট অফারে ৩ হাজার টাকা কমে অর্থাৎ ২০ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটি। এই ডিসকাউন্ট অফার যদি আপনি হাতছাড়া না করতে চান তাহলে অফার ডিটেলস সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিন। 

বাজার মূল্য: ফোনটির কোম্পানি তরফের দাম রাখা হয়েছিল ২২,৯৯৯ টাকা। ৩০০০ তারপর ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই ডিসকাউন্ট অফার এর সময় যদি আপনি ফোনটি কেনেন তাহলে ফোনটির দাম পড়বে ২০০০০ টাকা। 

8GB RAM + 128GB স্টোরেজ: 22,999 টাকা ছিল, 3,000 ডিসকাউন্ট দিয়ে বর্তমান দাম : 19,999 টাকা। 

8GB RAM + 256GB স্টোরেজ 24,999 টাকা ছিল। 3,000 ডিসকাউন্ট দিয়ে বর্তমান দাম : 21,999 টাকা। 

অ্যামাজন ই-কমার্স সাইট থেকে আপনি যদি ফোনটি কেনেন তাহলে ICICI Credit Card এর ব্যাবহার করলে সমস্ত ভেরিয়েন্টে ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন। কোম্পানির তরফে ফোনটিতে 3 মাসের এবং 6 মাসের নো-কস্ট ইএমআই দিয়ে ফোন কেনার সুযোগ দেওয়া হচ্ছে। 

বাজার চাহিদা ও জনপ্রিয়তা: কিছু বছর ধরেই রেডমি কোম্পানি তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে একইভাবে। রেডমি কোম্পানির তরফে যে সমস্ত নতুন স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে সেগুলো গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আপগ্রেড করা হচ্ছে। এই বছর লঞ্চ হওয়া redmi সিরিজের এই ফোনটিতে 8GB RAM, Snapdragon 6 Gen 3 প্রসেসর, 108MP Camera এবং Curved AMOLED ডিসপ্লে ফিচার বর্তমান থাকছে। একসঙ্গে অনেকগুলো নতুনত্ব ফিচার ডিসকাউন্ট অফারের পেতে চাইলে অবশ্যই এই ফোনটি ক্রয় করুন। 

আরোও পড়ুন: 2026 লঞ্চ হলো অভিনব ফিচার সম্পন্ন Vivo X200T স্মার্টফোন। দাম ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জানুন!

ফিচারগুলো সহজ ভাষায়: 

ডিসপ্লে: Redmi Note 15 5G ফোনে ব্যবহার করা হয়েছে 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট ক্ষমতা সম্পন্ন 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। যেটি Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits ব্রাইটনেস  সাপোর্ট সিস্টেম ক্ষমতা সম্পন্ন। এছাড়া এই ফোনে Hydro Touch 2.0 ফিচার দেওয়া হয়েছে, ফলে জল ও ধুলো থেকে এই ফোনটি সহজে সুরক্ষিত থাকবে। এই স্ক্রিনে টিইউভি ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন যোগ করা হয়েছে, এরফলে আপনি দীর্ঘক্ষন ফোনটি ব্যবহার করল চোখের কোন ক্ষতি হবে না। ফোনটি 7.35mm থিকনেস সহ হওয়ার জন্য দৈনন্দিন ব্যবহারের জন্য খুব উপযোগী এবং ফোনটিতে স্লিক লুক পাওয়া যাবে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Redmi Note 15 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। 

ক্যামেরা: ফটোগ্রাফির মান উন্নত করার জন্য এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে। LED ফ্ল্যাশ সহ 108MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যেটি OIS ফিচার সহ 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: বর্তমানে বড় ব্যাটারির দেওয়া ফোনের চল শুরু হয়েছে। আর সেই রকম চাহিদা অনুযায়ী এই ফোনটি দিতেও বড় ব্যাটারি দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5520mAh Battery ব্যবহার করা হয়েছে এছাড়া ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে। কোম্পানির তর্কে জানানো হয়েছে ৫ বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। এছাড়া এই ফোনের ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর ১৭ ঘন্টা পার করেছে। 

Redmi Note 15 5G ফোনের স্পেসিফিকেশন টেবিল: 

Display৬.৭৭-ইঞ্চি (17.2 cm) কার্ভড AMOLED, ১২০Hz রিফ্রেশ রেট, ৩২০০ নিটস ব্রাইটনেস।
ProcessorQualcomm Snapdragon 6 Gen 3 (4nm)।
RAM8GB LPDDR4X
Storage128GB / 256GB UFS 2.2 (1TB পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট)।
Cameraরিয়ার ক্যামেরা ১০৮ এমপি (108MP) প্রধান ক্যামেরা (OIS, f/1.7) + ৮ এমপি আল্ট্রা-ওয়াইড, ফ্রন্ট ক্যামেরা ২০ এমপি (20MP) সেলফি ক্যামেরা।
Battery৫৫২০ mAh (5520 mAh) সিলিকন-কার্বন ব্যাটারি।
Charging৪৫W (45W) ফাস্ট চার্জিং।
Weight/Thickness১৭৮ গ্রাম / ৭.৩৫ মিমি।

উপসংহার: রেডমি কোম্পানি বর্তমানে আর পাঁচটি বড় বড় কোম্পানির সাথে প্রতিযোগিতায় একই স্থান এ অবস্থান করছে। রেডমি কোম্পানির সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 15 5G স্মার্টফোনটি অভিনব ফিচারগুলো আপনি পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্যে। আর যদি ডিসকাউন্ট অফার চলাকালীন আপনি এই ফোনটি ক্রয় করেন তাহলে ৩ হাজার টাকা পর্যন্ত আপনি ছাড় পাবেন। এইরকম বড় ব্যাটারি সহ চার্জিং ফ্যাসিলিটি, ডুয়েল ক্যামেরা সেটআপ, জল থেকে নিরাপত্তা, ডিসপ্লে এতো কিছু ফিচার একসঙ্গে তাও 3000 টাকা ডিসকাউন্টে পেতে হলে শীঘ্রই ফোনটি ক্রয় করুন এবং ফোনটির অভিনব ফিচার গুলো উপভোগ করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button