Mobile Reviews

লঞ্চ হতে পারে ইন্টারনাল কুলিং ফ্যান ও আরো অন্যান্য অভিনব ফিচার সম্পন্ন Redmi K90 Ultra স্মার্টফোন। অন্যান্য বৈশিষ্ট্য, স্পিসিফিকেশন ও সম্ভাব্য দাম জেনে নিন।

রেডমি কোম্পানি, বহু বছর ধরে তাদের জনপ্রিয়তা একইভাবে ধরে রেখেছে বাজারে। রেডমি কোম্পানির আসন্ন টি ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ইন্টারনাল কুলিং ফ্যান থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ ও অন্যান্য অভিনব বৈশিষ্ট্যে ভরপুর। আপনি যদি সামনে একটি ফোন কেনার জন্য ভেবে থাকেন তাহলে এই ফোনটি কেনার জন্য অপেক্ষা করতে পারেন। তার আগে এই ফোনটির বৈশিষ্ট্য ও সম্ভাব্য দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন। 

বাজার মূল্য : Redmi K90 Ultra ফোনটির ৪৩ হাজার থেকে ৭৫ হাজার টাকার মধ্যে অর্থাৎ প্রিমিয়াম থেকে মিডিয়াম রেঞ্জের মধ্যেই দাম রাখার সম্ভাবনা রয়েছে। 

চাহিদা ও জনপ্রিয়তা : রেডমি কোম্পানির জনপ্রিয়তা বরাবরই অনেকটাই বেশি ছিল এবং গ্রাহকদের চাহিদা মতন রেডমি কোম্পানি নিত্য নতুন ফিচার সম্পন্ন ফোন বাজারে আনছে। আপকামিং রেডমি কোম্পানির যে ফোনটি আসছে সেটি অভিনব অনেক ফিচার সম্পন্ন বিশেষ করে যারা হাই পারফরম্যান্সের ক্ষমতা সম্পন্ন একটি ভাল ফোন খুঁজে তাদের জন্য এই ফোনটি বেস্ট অপশন হতে পারে। 

প্রধান বৈশিষ্ট্য গুলি সহজ ভাষায়: 

ডিসপ্লে : Redmi K90 Ultra ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্ট সিস্টেম সহ 6.8 ইঞ্চির বড় ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া থাকবে বলে জানা যাচ্ছে। এই ডিসপ্লে ফোনটিতে 165Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট ক্ষমতা থাকবে। এর ফলে গেমিং খেলার জন্য উপভোগ্য হবে ফোনটি। ফোনটিতে ফ্রেম হিসেবে মেটাল বডি দেওয়া থাকবে এবং আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকবে। অন্যদিকে ফুল ওয়াটার রেসিস্টেন্স ফিচার যুক্ত করা থাকবে। 

আরোও পড়ুন : লঞ্চ হতে পারে Nothing Phone 4a Pro, স্পিসিফিকেশন সহ ফিচারগুলো সম্পর্কে জানুন।

প্রসেসর : Redmi K90 Ultra ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ইন্টারনাল কুলিং সিস্টেম : Redmi K90 Ultra ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য হল এর মধ্যে অভিনব ফিচার হিসাবে ইন্টারনাল কুলিং ফ্যান দেওয়া হতে পারে। এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং খেললেও ফোনের তাপমাত্রা কন্ট্রোল থাকবে এবং থার্মাল থ্রটলিং হওয়ার চান্স অনেকটাই কম থাকবে। এর ফলে হাই পারফরম্যান্স ক্ষমতা পাওয়া যাবে। 

ব্যাটারি : Redmi K90 Ultra ফোনটিতে 8,500mAh বড় মাপের ব্যাটারি দেওয়া থাকবে বলে জানা যাচ্ছে। এরা দ্রুত চার্জ করার জন্য ১০০ ওয়াটের চার্জিং ফিচার দেওয়া হবে। এর পাশাপাশি হাই পাওয়ার টিপিএস চার্জিং স্ট্যান্ডার্ড সাপোর্ট সিস্টেম সহ ফিচার থাকবে।

Redmi K90 Ultra স্পেসিফিকেশন টেবিল: 

ডিসপ্লে : ৬.৮ – ৬.৮৮ ইঞ্চি 1.5K LTPS OLED, ১৬৫ Hz রিফ্রেশ রেট।

প্রসেসর : MediaTek Dimensity 9500 / 9500 Plus

ব্যাটারি : ৮,৫০০ – ১০,০০০ mAh

চার্জিং : ১০০W বা তার বেশি ওয়্যার্ড ফাস্ট চার্জিং।

র‍্যাম : ১২GB / ১৬GB LPDDR5x

স্টোরেজ : ২৫৬GB / ৫১২GB / ১TB UFS 4.1

ক্যামেরা : হাই-রেজোলিউশন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

নিরাপত্তা : আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

উপসংহার : রেডমি কোম্পানির আপকামিং এই ফোনটি মে, জুন মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ব্যক্তি হাই পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ফিচার সম্পূর্ণ, দীর্ঘ মিয়াদিক গেমিং এক্সপেরিয়েন্স করার জন্য এছাড়া আল্ট্রা স্মুথ ডিসপ্লে সহ ফোন করছেন তাদের জন্য এই ফোনটি দুর্দান্ত হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button