লঞ্চ হতে পারে Nothing Phone 4a Pro, স্পিসিফিকেশন সহ ফিচারগুলো সম্পর্কে জানুন।
আর কিছুদিনের মধ্যেই নাথিং ফোনের নতুন ভার্সন আসতে চলেছে। যেটি দুর্দান্ত চার্জিং স্পিড সহ পেশ করা হবে। নতুন এই আপডেটেড ভার্সন নাম Nothing Phone 4a Pro। আপনি যদি কিছুদিনের মধ্যে একটি ভাল কোম্পানির ফোন কিনতে চাইছেন তাহলে এই ফোনটি একবার দেখে নিতে পারেন কারণ এই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচারগুলো প্রকাশ্যে আনা হয়েছে। আজকের এই প্রতিবেদনে এই ফোনের ফিচারস, স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
বাজার মূল্য : কোম্পানির তরফে প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, নাথিং ফোন 4এ প্রো-এর 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটির দাম হওয়ার সম্ভাবনা রয়েছে 540 ডলার যা প্রায় ভারতীয় টাকায় 49,000 টাকা। তবে এখনো আনুষ্ঠানিক দাম প্রকাশ করা হয়নি। লঞ্চ হওয়ার আগে দাম জানিয়ে দেওয়া হবে।
চাহিদা ও জনপ্রিয়তা : বর্তমান ফোনগুলোতে ব্যাটারি ব্যাকআপের জন্য যাতে ভালো কোম্পানির ব্যাটারি দেওয়া হয় এবং স্পিড চার্জিং ব্যবস্থা থাকে সেই রকম ফিচার সম্পন্ন ব্যাটারির খোঁজ করে থাকে সবাই। বর্তমানে নাথিং কোম্পানির বিভিন্ন ফোন গুলো খুবই জনপ্রিয়তা পেয়েছে বাজারে আর এর চাহিদা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আপকামিং নাথিং কোম্পানির এই ফোনটিতে স্পিড সম্পূর্ণ চার্জিং ফেসিলিটি রয়েছে। আর আশা করা হচ্ছে গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারবে এই ফোনটি।
আরোও পড়ুন : লঞ্চ হয়ে গেল OPPO কোম্পানির নতুন দুটি স্মার্টফোন, 7000mAh ব্যাটারি সহ আর অন্যান্য বৈশিষ্ট্য গুলো কি কি রয়েছে?
প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:
RAM ও স্টোরেজ : নাথিং কোম্পানির আপকামিং এই ফোনটি Snapdragon 7 সিরিজের চিপসেট সহ কাজ করবে এবং 12GB RAM থাকবে বলে জানা যাচ্ছে। UFS 3.1 স্টোরেজ দেওয়া থাকবে।

ব্যাটারি : নাথিং কোম্পানির আপকামিং ফোনটিতে 50W চার্জিং সাপোর্ট সহ একটি 5080mAh ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। 4এ প্রো এর ব্যাটারিটি তার প্রাথমিক ক্ষমতার 80 শতাংশে পৌঁছানোর আগে 1400টি চার্জিং সাইকেল পর্যন্ত টিকে থাকার ক্ষমতা রাখে। অর্থাৎ অনেক কোম্পানির ফোন রয়েছে যেগুলোতে 300 থেকে 500 বার চার্জ দেওয়ার পরে ব্যাটারির মান অনেকটাই নিচে নেমে যায়। ব্যাটারি ঠিকঠাক মতো চার্জ নিতে পারে না, তবে নাথিং কোম্পানির আপকামিং এই ফোনটিতে এমন একটি ফিচার দেওয়া রয়েছে যেটি চার বছর পর্যন্ত ব্যবহার করলে এটি প্রথম দিনের মতনই চার্জ দিতে সক্ষম থাকবে।
নিরাপত্তা : জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে IP65 রেটিং বিল্ড ফিচার দেওয়া থাকবে।
অপারেটিং সিস্টেম : কোম্পানির তরফে জানানো হয়েছে নতুন আশা না তিন ফোনটি পাঁচ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি আপডেট দেওয়া থাকবে।
কালার : নতুন আপকামিং নাথিং ফোনটি কালো, নীল, গোলাপী ও সাদা রং এর ভেরিয়েন্টটি বাজারে পাওয়া যাবে।
ডিসপ্লে : নাথিং কোম্পানির আপকামিং এই ফোনটিতে ৬.৭ – ৬.৮২ ইঞ্চি AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে, যেটি 120Hz/144Hz রিফ্রেশ রেট, ৩০০০ নিটস পিক ব্রাইটনেস উৎপন্ন করে।
ক্যামেরা : এই ফোনটিতে রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে 50MP এছাড়া 8MP (Ultra-wide) দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা 50MP বা 32MP সেলফি ক্যামেরা দেওয়া থাকবে বলে জানা যাচ্ছে।
এখানে যে ফিচারগুলো দেওয়া হল সেগুলো শুধুমাত্র লিক হওয়া খবর অনুযায়ী, তবে আসল তথ্য কোম্পানি তরফ থেকে দেওয়া হবে লঞ্চ হওয়ার আগে। বিস্তারিত তথ্য নিয়ে আরেকবার আপনাদের সামনে তুলে ধরবো ফোনটির ফিচার সম্পর্কে।
Nothing Phone 4a Pro স্পিসিফিকেশন টেবিল:
| ডিসপ্লে | ৬.৭ – ৬.৮২ ইঞ্চি AMOLED, 120Hz/144Hz রিফ্রেশ রেট, ৩০০০ নিটস পিক ব্রাইটনেস |
| প্রসেসর | Qualcomm Snapdragon 7s Gen 3 বা 7+ Gen 3 (4nm) |
| RAM | 8GB / 12GB LPDDR5 |
| স্টোরেজ | 128GB / 256GB UFS 3.1 |
| ক্যামেরা | রিয়ার ক্যামেরা 50MP (Main) + 50MP (Telephoto/Periscope) + 50MP/8MP (Ultra-wide), ফ্রন্ট ক্যামেরা 50MP বা 32MP সেলফি ক্যামেরা |
| ব্যাটারি | ৫০৮০ mAh – ৫৫০০ mAh |
| চার্জিং | ৫০W বা ৬৬W ফাস্ট চার্জিং |
| নিরাপত্তা | OS Android 16-এর উপর ভিত্তি করে Nothing OS 4, IP রেটিং IP65 (ধুলো এবং জল প্রতিরোধী) |
| কালার | গ্রে, হোয়াইট, ব্লু, পিঙ্ক |
উপসংহার : আপনি যদি দ্রুত স্পিড সম্পন্ন চার্জিং ক্ষমতা এবং উন্নত ব্যাটারি সম্পূর্ণ একটি ভালো মানের ফোন কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার জন্য নাথিং কোম্পানির আপকামিং এই ফোনটি খুবই ভালো হতে চলেছে। এটি ২০২৬ এর মার্চ মাস নাগাদ লঞ্চ হওয়া সম্ভাবনা রয়েছে। আপনি যদি এই ফোনটি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আর কিছুদিন অপেক্ষা করে থাকুন।

