Maruti Suzuki Celerio 2026: খুবই বাজেট ফ্রেন্ডলি দামে আপনার স্বপ্ন পূরণ! জানুন ফিচার ও স্পেসিফিকেশন।

আপনার যদি একটি ছোট ফ্যামিলি থাকে এবং অনেকদিন ধরে গাড়ি কেনার জন্য স্বপ্ন দেখছেন কিন্তু আপনার বাজেটের জন্য গাড়ি কেনা হয়ে উঠছে না তবে আর চিন্তা নেই! আপনার সাধ্যের দামের মধ্যে মারুতি সুজুকি নিয়ে যেতে নতুন একটি গাড়ি যেটি খুবই কম দাম অর্থাৎ একটি বাইকের চেয়েও কম দামে আপনি এটি পেয়ে যাবেন। কম দাম মানে ভালো নয় তেমনটা নয়, অত্যন্ত নতুনত্ব সমস্ত বৈশিষ্ট্য এই গাড়িটির মধ্যে বিদ্যমান রয়েছে। তাহলে এই মারুতি সুজুকি নতুন লঞ্চ হওয়া Maruti Suzuki Celerio বৈশিষ্ট্য, দাম ও স্পেসিফিকেশন গুলো সম্পর্কে ভালো করে জেনে নেওয়া যাক।
বাজার মূল্য : Maruti Suzuki Celerio দাম রয়েছে ২২ হাজার টাকা লাখ থেকে ৭.৭৬ লাখের মধ্যে রয়েছে। তবে ভারতের বিভিন্ন শহর অনুযায়ী এর দাম কিছুটা তারতম্য হতে পারে। এছাড়া গাড়ির ভ্যারিয়েন্ট, বিয়ার বক্স এবং সিটির রেজিস্ট্রেশন চার্জ অনুযায়ী দাম কিছুটা পরিবর্তিত হয়ে থাকে। এন্টি লেভেল মডেল সাধারণত দাম রয়েছে ৫.২ লাখের কাছাকাছি অন্যদিকে টপ এন্ড ফিচার সমৃদ্ধ মডেল গুলোর দাম রয়েছে ৭.৫ লাখ টাকা কাছাকাছি।
চাহিদা ও জনপ্রিয়তা : ভারতের বাজারে ছোট গাড়ির সেগমেন্টে Maruti Suzuki বহু বছর ধরে একই রকম ভাবে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে এসেছে এবং নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। এর প্রধান কারণ হলো সাশ্রয়ী দাম, জ্বালানি সাশ্রয় ইঞ্জিন এবং কম রক্ষণাবেক্ষণ খরচ সব মিলিয়ে মধ্যবিত্তদের পক্ষে এই গাড়িটি একদম বেস্ট অপশন। এছাড়া দৈনন্দিন যাতায়াতের জন্য এই গাড়িটি ভালো পারফরম্যান্স এবং আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা দিয়ে থাকে রাইডারকে।
আরোও পড়ুন : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লঞ্চ হচ্ছে খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে বেশ কিছু স্মার্টফোন, কোন কোন স্মার্ট ফোন গুলো আসন্ন লঞ্চের তালিকায় রয়েছে দেখে নেওয়া যাক।
প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:
১) ডিজাইন : Maruti Suzuki Celerio-র ডিজাইন করা হয়েছে আধুনিক ও ক্লাসিক ভাবে। কম্প্যাক্ট বডি হওয়ার জন্য শহরের সংকীর্ণ রাস্তায় হোক কিংবা ট্রাফিকের মধ্যে খুব সহজেই গাড়ির গাড়ি চালানো যাবে। গাড়ির সামনের দিকে বড় গ্রিল, আকর্ষণীয় হেড ল্যাম্প এবং পরিষ্কার লাইন ডিজাইন গাড়িটিকে অন্যরকম একটা স্মার্ট লুক এনে দিয়েছে।

২) ইঞ্জিন ও পারফরম্যান্স : Celerio-তে রয়েছে ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে, যা শহরের দৈনন্দিন ব্যবহারের জন্য পর্যন্ত শক্তি সরবরাহ করে থাকে। এই গাড়িতে ব্যবহার করা ইঞ্জিনটি খুব মসৃণ ভাবে কার্যসম্পন্ন করে থাকে যার জন্য খুব কম শব্দ উৎপন্ন হয় এবং ভালো পারফরম্যান্স ক্ষমতা প্রদান করে। এই গাড়িতে ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় দুই ধরনের গিয়ার বক্স সুবিধা থাকার জন্য ব্যবহারকারী নিজের পছন্দ এবং প্রয়োজনমতো বিকল্প বেছে নিতে পারবেন।
মাইলেজ : Maruti Suzuki Celerio-র অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা। বর্তমান সময়ে পেট্রোলের দাম যে হারে বাড়ছে তার জন্য কম জ্বালানি সাশ্রয়ী গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এরকম একটি স্বল্প জ্বালানি খরচ সম্পূর্ণ ভালো মাইলেজ প্রদানকারী গাড়ি হল এটি।
আরামদায়ক অভিজ্ঞতা : এই গাড়িটির ভিতরের অংশ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যাত্রীরা আরামদায়ক ভঙ্গিতে বসতে পারবে। পর্যাপ্ত হেড রুম এবং লেগরুম থাকার জন্য আরামদায়ক অভিজ্ঞতা ও স্বাচ্ছন্দ অনুভব করাবে যাত্রীদের।
নিরাপত্তা ব্যবস্থা : এই গাড়িটি শক্তিশালী ব্লডি স্ট্রাকচার এবং বিভিন্ন সেফটি ফিচার যেমন ডুয়াল এয়ারব্যাগ, ABS সহ EBD, হিল হোল্ড অ্যাসিস্ট (AMT), এবং রিয়ার পার্কিং সেন্সরগাড়িটির নিরাপত্তাকে সুরক্ষা প্রদান করে।
Maruti Suzuki Celerio স্পিসিফিকেশন টেবিল:
| ইঞ্জিন | ৩-সিলিন্ডার, K10C পেট্রোল ইঞ্জিন |
| টর্ক | 89 |
| ট্রান্সমিশন | ৫-স্পিড ম্যানুয়াল / ৫-স্পিড এএমটি (AGS) জ্বালানি : পেট্রোল এবং সিএনজি (CNG) |
| মাইলেজ | approx ২৪-২৬ kmpl (পেট্রোল), ৩৪+ km/kg (CNG) |
| সিটিং ক্যাপাসিটি | ৫ জন |
উপসংহার : আপনি যদি একটি সাশ্রয়ী দামের মধ্যে ভালো মানের গাড়ি খুজে দেখেন তাহলে আপনার জন্য প্রথম প্রেফারেন্স হতে পারে Maruti Suzuki Celerio। মধ্যবিত্তদের ও বাজেট সচেতন গ্রাহকদের জন্য এটি একদম দুর্দান্ত অপশন। কম দামের মধ্যে ভালো পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন ও ভালো মাইলেজ প্রদানকারী আরামদায়ক রাইডিং এর জন্য ও দৈনন্দিন নেতাদের জন্য একদম কম্প্যাক্ট, নির্ভরযোগ্য, আধুনিক ডিজাইনের হ্যাচব্যাক গাড়ি একটি ছোট পরিবারের জন্য উৎকৃষ্ট উদাহরণ।




