Bike review

বাজেট ফ্রেন্ডলি দামে লঞ্চ Ather EL স্কুটার, মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত স্কুটার! জেনে নিন ফিচার ও দাম।

পরিবেশবান্ধব দু চাকার উদ্ভাবন যেন নতুন দিশা দেখিয়েছে। আর এরপর থেকে বিভিন্ন কোম্পানির পরিবেশবান্ধব ইলেকট্রিক্যাল বাজারে লঞ্চ করতে চলেছে। তবে এদের মধ্যে Ather কোম্পানি তাদের উদ্ভাবনী প্রযুক্তি কাজে লাগিয়ে বাজারে জনপ্রিয়তা এনেছে। এই কোম্পানির নতুন ইলেকট্রনিক্স স্কুটার লঞ্চ করা হয়েছে সেটি এতটাই আধুনিক ফিচারসম্পন্ন এবং প্রিমিয়াম ডিজাইনের করা হয়েছে যেটি সকল ইয়ং জেনারেশনকে আকর্ষিত করবে। 

বাজার মূল্য: নতুন আথার ইএল স্কুটারের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ৯০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে। মার্চ মাস নাগাদ এই স্কুটার লঞ্চ হতে পারে। 

চাহিদা ও জনপ্রিয়তা: বর্তমান সময়ে পেট্রোল ও ডিজেলের দাম এতটাই বেড়ে গিয়েছে যে প্রত্যেকে বিকল্প অবলম্বন খুঁজছেন। তাদের জন্য ইলেকট্রনিক পরিবেশবান্ধব স্কুটারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। Ather EL Scooter আরো বেশি আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বানানো হয়েছে যেটি আরো বেশি পারফরম্যান্স ক্ষমতা দিতে সক্ষম। 

Ather EL scooter launched at budget-friendly price

প্রধান বৈশিষ্ট্য গুলি সহজ ভাষায়: 

ডিজাইন: আথারের নতুন যে স্কুটারটা লঞ্চ হয়েছে সেটি যথেষ্ট আধুনিক লুকের করা হয়েছে। স্কুটারের সামনের দিকটি অত্যন্ত শার্প রাখা হয়েছে, সামনের দিকে ব্যবহার করা হয়েছে স্লিক LED হেডলাইট। স্কুটারটি একটি স্পোর্টি লুক পেয়েছে। এর বডি ফিনিশ অত্যন্ত আধুনিক মানের করা হয়েছে যেটি অন্যান্য কোম্পানির ইলেকট্রনিক স্কুটারের থেকে নিজেকে আলাদা করতে পারবে। 

আরোও পড়ুন: আপনার বাইকের মাইলেজ বাড়িয়ে তুলবেন কিভাবে? জেনে নিন সহজ কিছু কৌশল।

ইলেকট্রনিক মোটর: আথার ইএল স্কুটারে শক্তিশালী ইলেকট্রনিক মোটর ব্যবহার করা হয়েছে যেটি আপনাকে শব্দ বিহীন মসৃণ রাইডিং অভিজ্ঞতা উপহার দেবে। কোনরকম শব্দ না করেই ঝড়ের গতিতে যাওয়ার ক্ষমতা রাখে এই স্কুটার। এই গাড়ির ব্যাটারি এমন ভাবে তৈরি করা হয়েছে যে একবার ফুল চার্জ দিলে দৈনন্দিন যাতায়াত খুব ভালোভাবে করা যায় এবং অনেক দূরত্ব পর্যন্ত যাওয়া যায়। 

ডিসপ্লে: স্কুটারটির মধ্যে ডিসপ্লে দেওয়া হয়েছে যেখানে স্কুটারের গতি, ব্যাটারির লেভেল এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন এবং এর ফলে আপনার গাড়ি সম্পর্কে তথ্য আপনার পেতে সুবিধা হবে। 

Ather EL

অন্যান্য আধুনিক ফিচার: স্কুটারের মধ্যে মোবাইলের সাথে কানেক্ট করার ফিচার দেওয়া রয়েছে। এর ফলে কল অ্যালার্ট ও অন্যান্য মোবাইলের আসা তথ্য আপনি বুঝতে পারবেন। 

ব্রেকিং সিস্টেম: স্কুটারের সিট আরামদায়ক তৈরি করা হয়েছে যাতে দীর্ঘক্ষণ রাইড করলে কোন রকম শরীরে ব্যথা হবে না এবং দীর্ঘ পথে আপনাকে অনেক কম ক্লান্তি অনুভব করাবে। নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানোর জন্য ব্রেকিং সিস্টেমকে উন্নত করা হয়েছে। 

Ather EL স্কুটার স্পেসিফিকেশন টেবিল: 

ব্যাটারি ক্ষমতা: ২ kWh থেকে ৫ kWh 

রেঞ্জ: ১২৩ কিমি – ১৬০ কিমি 

চাকার সাইজ: ১৪-ইঞ্চি সামনে / ১২-ইঞ্চি পেছনে

ব্রেকিং সিস্টেম: সামনে ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক

ডিসপ্লে : ৭-ইঞ্চি টাচস্ক্রিন টিএফটি 

ফিচার: ওনবোর্ড চার্জার, ফাস্ট চার্জিং সাপোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি
উপসংহার: আথার ব্র্যান্ড সবসময় প্রিমিয়াম সেগমেন্টে ভালো ভালো স্কুটার বাজারে লঞ্চ করেছে। ২০২৬-এ মার্চ মাসের দিকে নতুন Ather EL স্কুটার বাজারে লঞ্চ করবে। প্রিমিয়াম লুকের দুর্দান্ত গতির আরামদায়ক দৈনন্দিন যাত্রার জন্য এবং দীর্ঘগামী যাত্রার জন্য ভালো উন্নত ব্যাটারির এই স্কুটার আপনার চাহিদাকে পূর্ণতা দেবে। বিশেষ করে মধ্যবিত্তদের পক্ষে কম বাজেটের মধ্যে আধুনিক প্রযুক্তি সম্মনিত এই স্কুটার আপনার জন্য একদম পারফেক্ট হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button